মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঘুমের মধ্যেই সাপের কামড়, ভ্যাকসিন না থাকায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪৮১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১১:২০ অপরাহ্ন

রাজশাহী জেলার বাগমারায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম রাসেল (১২)। সে ঝিকড়া ইউনিয়নের সেউজগাড়ি গ্রামের সাইফুলের পুত্র।

বাগমারা থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে শিশু রাসেল বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সাপের ছোবলে চিৎকার দিয়ে উঠলে পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে রাসেলের মৃত্যু হয়।

রাসেলের বাবা সাইফুল ইসলাম বলেন, রামেক হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে অনেক দিন ধরেই নাকি এন্টিভেনাম বা বিষনাশক ওষুধ নেই। ফলে ছেলেকে বাঁচাতে পারেননি। শিশু রাসেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »