বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

চট্টগ্রামে একদিনে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৩৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৯:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১১৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজনই উপজেলার বাসিন্দা।

সরকারি তথ্য অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৯৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ২১১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এর আগে শুক্রবার চট্টগ্রামে এক হাজার ৬৭৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৬৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৬ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ছয় রোগীর মৃত্যু হয়।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »