বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লোহাগাড়ার ৩০ বছরের হারুনুর রশিদ ও ৩৩ বছরের সাইদুল ইসলাম। অন্য দুজনও যুবক। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যাচ্ছিলেন পাঁচজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »