বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

চারিদিকে পানি, মৃতদেহ সৎকার করতে হচ্ছে নৌকায়!

নিজস্ব প্রতিবেদক / ৩৮৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৬:৪১ অপরাহ্ন

পানিবন্দি অবস্থায় চলছে ভবদহ অঞ্চলের মানুষের বাঁচা-মরার সংগ্রাম। চারিদিকে থৈ-থৈ পানি। এর মধ্যে মৃতদের দাফন ও সৎকারে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীর।

অভয়নগরের সীমান্তবর্তী ভবদহ অঞ্চলের হাটগাছা গ্রামে শুক্রবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান কালীপদ মণ্ডল (৯০)। বসতঘরসহ চারপাশে পানি থাকায় তার মৃতদেহ রাখা হয় নৌকায়। নৌকায় রেখেই করা হয় সৎকার।

মৃত কালীপদ মণ্ডল হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনোজ কান্তি মণ্ডলের বাবা।

মনোজ কান্তি মণ্ডল যুগান্তরকে বলেন, দীর্ঘ দিন ধরে পানিবন্দি অবস্থায় বেঁচে থাকার থেকে মৃত্যুই ভালো। জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ কবে পাব? আমার বাবার মৃতদেহ সৎকার করতে হয়েছে নৌকায়। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে চলে যান, কিন্তু পরিত্রাণের কোনো সন্ধান মিলছে না।

তিনি বলেন, বর্তমানে গ্রামের অধিকাংশ মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে অভয়নগর ও মণিরামপুর সংযোগ সড়কে অস্থায়ীভাবে ঘর বানিয়ে বসবাস করছেন। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »