বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

চার বছর পর একক নাটক পরিচালনায় রওনক হাসান

নিজস্ব প্রতিবেদক / ৪৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৯:৪৭ পূর্বাহ্ন

অভিনয় করেই জনপ্রিয় রওনক হাসান। মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও পরে টিভি নাটক হয়ে সিনেমায়ও সাফল্য পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি একজন নাট্য নির্মাতা হিসেবেও রয়েছে তার কাজে অভিজ্ঞতা।

সম্প্রতি তার পরিচালনায় ‘বিবাহ হবে’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের প্রচার শেষ হলো বাংলাভিশনে। এ কাজের রেশ থাকতেই এবার একটি একখণ্ডের নাটক পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছেন রওনক হাসান। নাটকটির নাম ‘ডেভিলস স্মাইল’। এটি রচনা করেছেন হাসি ইকবাল। আগামী ৩০ অক্টোবর নাটকটির শুটিং শুরু হবে। এর মাধ্যমে চার বছর পর একক নাটক পরিচালনা করবেন এই অভিনেতা ও নির্মাতা।

এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, পরিচালনার কাজটিও আমার পছন্দের একটি বিষয়। তবে অভিনয় ব্যস্ততার কারণে পরিচালনায় সময় দিতে পারি না। ধারাবাহিক নাটক নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। তবে হঠাৎ করেই একক নাটকটির কাজ পেলাম। দর্শকের যেন আগ্রহ থাকে নাটকটিতে, সেভাবেই কাজ করব আমি। অন্যদিকে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই দক্ষ অভিনেতা। পাশাপাশি তার অভিনীত পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »