বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহকর্তার

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৭:৪০ অপরাহ্ন

সীতাকুণ্ডে চোরের ছুরিকাঘাতে সোলতান আহাম্মদ (৫৬) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা ইকবাল হোসেন (৩০)।

রোববার ফজর নামাজের সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের জাহানাবাদ খাদেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলতান আহাম্মদ একই এলাকার মৃত মকবুল আহাম্মদের পুত্র ও তিনি মাদামবিবির হাট কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোলতান আহাম্মদ ভোর আনুমানিক ৫টায় ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হওয়ার সময় দরজার পাশে এক চোরকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করতে করতে চোরকে পেছন দিক থেকে ভাইপো ইকবালসহ জাপটে ধরে ফেলেন। চোর আত্মরক্ষার্থে তার হাতে থাকা ছুরি দিয়ে চাচা সোলতান আহাম্মদের গলায় ও ভাতিজা ইকবালের হাতে ছুরিকাঘাত করে।

তাৎক্ষণিক স্থানীয়রা সোলতান আহাম্মদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত ইকবাল চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ভোর আনুমানিক ৫টায় এক লোককে চাচা ভাতিজা মিলে চোর চোর করে ধরে ফেলেন। এ সময় চোরের হাতে থাকা ছুরি দিয়ে চাচার গলায় এবং ভাতিজার হাতে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে সোলতান আহাম্মদকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »