শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ছেলের মৃত্যুর খবর পেয়ে পথে মারা গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক / ২৮০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

নোয়াখালীর সদর উপজেলায় পানিতে ডুবে ছেলের মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছেন তার বাবাও।

শনিবার দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় নানাবাড়িতে পুকুরে ডুবে মারা যান জাকারিয়া (২)। এর পর বিকালে সড়ক দুর্ঘটনায় আহত বাবা আজগর আলী ঢাকা নেওয়ার পথে মারা যান।

নিহত মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। নিহত শিশু জাকারিয়া মাওলানা আজগর আলীর ছেলে।

মাওলানা আজগর আলীর সহকর্মী আবদুর রহমান জানান, দক্ষিণ জগতপুর গ্রামের মাওলানা আজগর আলী শিশুপুত্র জাকারিয়া তার নানাবাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সঙ্গে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।

একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়। এর পর সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মোটরসাইকেলে যাওয়া পথে আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টায় জাকারিয়ার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »