বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ছেলে মেসেঞ্জারে লিখেছে-চিন্তা করেন না, ভাল আছি

নিজস্ব প্রতিবেদক / ৩০৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১১:০০ অপরাহ্ন

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে আটকে পড়া নাবিকদের একজন কুষ্টিয়ার যুবক ফয়সাল আহমেদ সেতু। আজ বিকাল ৪টায় সে বাবার মেসেঞ্জারে লিখেছে- চিন্তা করেন না, ভাল আছি।
সেতুর বাবা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ বিশ্বাস এ কথা জানিয়ে তার ছেলেসহ সব নাবিকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ফারুক বিশ্বাস এ ব্যাপারে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। সেখানে তিনি লিখেছেন তার ছেলে রকেট বোমা হামলায় আহত হয়েছে।
ফারুক আহমেদ বলেন, ছেলেকে ফোনে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে মেসেঞ্জারে অ্যাকটিভ দেখা যাচ্ছে। মেসেজ বা অডিও কল দিলে রিপ্লাই আসছে না। তিনি বলেন, ওর মা হার্টের রোগী, সে কারণে হয়তো কিছু বলছে না। সবশেষ গত মাসের ২২ তারিখে ফোনে কথা হয়েছিল ইউক্রেন পৌছানোর আগে। এরপর আর ফোনে পাওয়া যায়নি। টুকটাক কথা আদান প্রদান হয়েছে মেসেঞ্জারে। ফারুক বলেন, আমরা খুবই চিন্তিত। তবে, আশাবাদী। নিয়মিত টেলিভিশনে আপডেট দেখছি। দেখলাম তাদের উদ্ধার করে পোল্যাণ্ডে নেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা খুশি প্রধানমন্ত্রী উদ্যোগ নিতে বলেছেন। পররাষ্ট্রমন্ত্রীও ওখানে কথা বলেছেন। ছেলেসহ যারা আছে সবাই যাতে ফিরে আসতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ফারুক আহমেদ বলেন, তার ছেলে ফয়সাল আহমেদ সেতু খুলনা পাবলিক কলেজে পড়েছেন। আর মেরিন ইঞ্জিনিয়ারিং পড়েছেন চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে। এছাড়াও সে বাংলাদেশ মেরিন একাডেমিতেও পড়েছেন। গত বছরের সেপ্টেম্বরে সে বাংলাদেশ শিপিং করপোরেশনে ডেক ক্যাডেট হিসেবে যোগ দেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »