বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

জয় নেহাল মানবিক ইউনিটের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩৩৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৫:০২ অপরাহ্ন

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়াইলদহ গ্রামের শতাধিক গরিব, অসহায় ও দুস্থ‌ পরিবারের মাঝে জয় নেহাল মানবিক ইউনিট খাদ্য সামগ্রী বিতরণ করলেন। গত ২৯ তারিখ শুক্রবার দিবাগত রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাতের আধারে প্রতিটি গরিব-দুঃখীদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউনিটের সকল সদস্যরা।

জয় নেহাল মানবিক ইউনিট আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্ণধার আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত ইউনিটের প্রতিনিধি সেলিম, রাকিব, আব্দুল্লাহ, তানিম, মিলন, লিটন সহ আরো অনেকে রাতভর ঝড় বৃষ্টিতে ভিজে প্রতিটি গরিব-দুঃখীদের ঘরে ঘরে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল এক বার্তায় বলেন, ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীদের মধ্যে মলিন না হয়ে যায়, আনন্দটা সকলের মধ্যেই যেন বিরাজ করে। এ উপলক্ষে হরিপুর বোয়াইলদহ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

তিনি আরো বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়। আমি আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। সর্বশেষ তিনি তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »