মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

জায়গা নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক / ৩৪৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭:৩৩ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় একটি বসতঘর ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঘরে থাকা স্বর্ণালংকার, আসাবপত্র ও নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার ধামঘর ইউনিয়নের মুছা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফাতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মুছা মার্কেট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে দেলোয়ার হোসেনের নেতৃত্বে জেলার বুড়িচং উপজেলার মতিন মিয়ার ছেলে মিজান, ধামঘর গ্রামের কফিল উদ্দিন ও তার ছেলে সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী দেবিদ্বার পৌর এলাকার সলিমুদ্দিনের ছেলে আলী হোসেনসহ ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসী রাম দা, হকিস্টিক ও লোহার পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ হামলার ঘটনায় মনিরুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তারের দুহাত, তার বোন পপি আক্তারের মাথায় ও তার মা জমিলা খাতুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে ভুক্তভোগী মনিরুল বলেন, দেলোয়ার হোসেনের সঙ্গে আমার বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় আদালত কর্তৃক এ জায়গা স্থগিতাদেশ বিদ্যমান রয়েছে। তারপরও দেলোয়ার হোনের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে আমার বৃদ্ধ মা, বোন ও স্ত্রীকে কুপিয়ে জখম করে। আমার বসতঘরটি ভেঙে ঘরের টিন, টাকা-পয়সা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর ৩ জন গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »