মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

জেমিসন করোনা, মুমিনুল মাস্কবিহীন ব্যক্তি!

নিজস্ব প্রতিবেদক / ৩৭১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ৮:২৪ অপরাহ্ন

উচ্চতার জন্য কাইল জেমিসনের চোখে চোখ রাখা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। সবচেয়ে কঠিন সম্ভবত মুমিনুল হকের জন্য।

মাউন্ট মঙ্গানুই টেস্টের একপর্যায়ে বাংলাদেশ অধিনায়কের সেই চেষ্টাটি ফ্রেমবন্দি করেন ক্যামেরাম্যান। যা তুমুল আলোচনার জন্ম দেয় অন্তর্জালে।

ছবিটি বেশ ভাইরাল হয়। দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে।

মুমিনুল-জেমিসনের সেই ছবি এবার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করল কলকাতা পুলিশ।

হতাশায় কোমরে দুই হাত দিয়ে ক্রিজের পাশে দাঁড়িয়ে আছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসন। সামনে বেশ আয়েশী ভঙ্গিতে তাকিয়ে তার বুক উচ্চতার মুমিনুল। এক হাত কোমড়ে, আরেক হাতে ব‍্যাট মাটিতে ছোঁয়ানো। ডান পা ঘুরিয়ে বাম পায়ের পাশে রেখে দাঁড়িয়ে মুখ তুলে চোখ রেখেছেন কিউই পেসারের দিকে।

সেদিকে অবশ‍্য ভ্রূক্ষেপ নেই জেমিসনের। হতাশায় তাকিয়ে আছেন তিনি দূরে কোথাও।

কলকাতা পুলিশ ছবিটি ব্যবহার করেছে ভারতের করোনা নিয়ে সতর্কতা প্রদানে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা পুলিশের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘মাস্ক পর কলকাতাবাসী, নিরাপদ থাক।’

সেখানে জেমিসনকে রূপক অর্থে দেখানো হয়েছে করোনার তৃতীয় ঢেউ হিসেবে, আর মুমিনুলকে দেখানো হয়েছে মাস্ক না পরা কলকাতাবাসী হিসেবে।

প্রসঙ্গত ভারতসহ বিশ্বজুড়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এতে করোনার তৃতীয় ঢেউ জেগে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। এর অংশ হিসেবে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »