বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক একজন

নিজস্ব প্রতিবেদক / ২৭২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম শুভ ওরফে বান্টা (২১) নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।মঙ্গলবার (১৮/০১/২২ ইং) রাতে উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।বান্টা হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে। বুধবার ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ আনোয়ার হোসেন এ তথ্য জানান।তিনি জানান মঙ্গলবার ঝিনাইদহ ভেটেনারী কলেজের সামনে টহলের সময় ডিবি পুলিশ দেখে বান্টা পালানোর চেষ্টা করে,এ সময় তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড লোডকৃত গুলি পাওয়া যায়।বান্টা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে পুলিশকে জানিয়েছে।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার একটি মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »