বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৩৩০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৭:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহে এক ইজিবাইক চালককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী।এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই যুবকের পরিবারসহ এলাকার শত শত মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন,রানার মা রাহিমা বেগম,ফুফা নূর মোহাম্মদ, গান্না ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মীর কামরুজ্জামানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন,গত রোববার রাত সাড়ে ৭টার দিকে চন্ডিপুর বাজারে ৫টি মোটর সাইকেলে ৮/১০ জন লোক এসে ইজিবাইক চালক চন্ডিপুর গ্রামের নূর ইসলাম মীর’র ছেলে রানা মীরকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।এ সময় রানা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। সামনে ইউনিয়ন পরিষদ নিবাচন। এই নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর নেতৃত্বে এঘটনা ঘটতে পারে।আগামীতে আবারো হামলার আশংকা ও অপহরণ চেষ্টাকারীদের গ্রেফতারের দাবী জানান তারা।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »