বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২৯২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৭:১৮ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে ঘরে ডুকে রেজাউল ইসলাম (৩২) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শনিবার (২৭ নভেম্বর) ভোর তিনটার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রেখে যায়।তবে কী কারনে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।নিহত রেজাউল উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।নিহতের প্রতিবেশী ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান,রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন রেজাউল।ভোরে কে বা কারা এসে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।তবে কি কারণে তাকে হত্যা করা হলো এখনই বলা সম্ভব হচ্ছে না।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »