বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক / ৫০০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৯:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাক চাপায় লিখন হোসেন (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাটগোপালপুরে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে।সে হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ চতুর্থ শ্রেনীর ছাত্র ছিল।ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিল।পথে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহ গামী একটি রড বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »