সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৯:১৭ অপরাহ্ন

ঝিনাইদহের বোড়াই এলাকা থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধারন করা হয়।মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়দ আলীর ছেলে।নিহতের ছেলে মোঃ মিলন জানান, তার বাবা ৪-৫দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার বাবার সন্ধান চেয়ে মাইকিংয়ে প্রচার করেছিলেন।তখন তারা জানতে পারে পাশের বোড়াই গ্রামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। তখন ওই গ্রামে গিয়ে দেখেন তার বাবা পুকুরে ডুবে মারা গেছে। তবে কিভাবে মারা গেছে কিছুই জানেনা মিলন।১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাজী নাজির উদ্দীন জানান,বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী।তখন তারা আমাকে এবং পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।প্রথমে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।পরে লাশের স্বজনেরা আসলে জানতে পারি তিনি গত চার-পাঁচ দিন ধরে নিখোজ ছিলেন।তাকে খুঁজতে এলাকায় মাকিং ও ফেসবুকে প্রচার চালানো হয়েছিল।কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, উপজেলার বোড়াই গ্রামে পুকুরে লাশ ভাসতে দেখে সকালে খবর দেয় এলাকাবাসী।পরে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।মৃতের স্বজনেরা আসলে জানা যায় তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন।তবে কিভাবে মারা গেছে এখনো বলা যাচ্ছে না।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে মারা গেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »