বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক / ২৯৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

ঝিনাইদহ ফেন্সিডিল ও গাঁজাসহ ০৪ ব্যক্তিকে গ্রেফতার করছে র‌্যাব-৬,ঝিনাইদহ।রোববার (১৯ ডিসেম্বর ২০২১) র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বেনে পাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোটচাঁদপুর থানাধীন বেনে পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় শ্রী রাজন বিশ্বাস (২৮), পিতা-শ্রী দিলিপ বিশ্বাস, সাং-পবোহাটি মোঃ আকরাম হোসেন(২৪), পিতা-মোঃ মনির হোসেন,সাং-হাটগোপালপুর,উভয় থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ ও মোঃ মুনছুর আলী(৫৫), পিতা-মৃত জমশেদ শেখ, এবং মোঃ রমজান আলী(২৬), পিতা-মোঃ মুনছুর আলী উভয় সাং-সুলতানপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করে।এসময় উপস্থিত সাক্ষীদের সামনে থেকে গ্রেফতারকৃতদের নিকট হতে ৫১০ বোতল ফেন্সিডিল,১০ কেজি গাঁজা,০৮টি মোবাইল,১৪টি সিমকার্ড এবং নগদ ২৫৭০/-টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে।গ্রেফতারকৃতদেরকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »