মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহে ফেন্সিডিল ও পিকআপসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৭৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ৮:২৯ অপরাহ্ন

ঝিনাইদহে ফেন্সিডিল ও পিকআপসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে একটি পিকআপ যোগাযোগের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য গমনাগমন করবে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর থানাধীন বলুহর বাসষ্ট্যান্ড এলাকার সাফদারপুর রোড সংলগ্ন বিসমিল্লাহ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এর সামনে চেকপোষ্ট এর মাধ্যমে সন্ধেহজনক পিকআপে অভিযান পরিচালনা করে।এ সময় বাপ্পি দাস (৩৭),পিতা-মৃত শ্রী হরিদাস,সাং-ঝাউটিয়া,থানা- লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ,জুনায়েদ খান (৩৬), পিতা-মোঃ নুরুল ইসলাম খান, সাং-বারান্দি মোল্লাপাড়া, থানা- কোতয়ালী,জেলা- যশোর ও তপন চন্দ্র দাস (৫৯), পিতা-মৃত হরিপদ দাস, সাং-কনকসার সিংহের হাটি, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জদেরকে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতদের নিকট হতে ২৫১ বোতল ফেন্সিডিল,০৪টি মোবাইল ০৮টি সিমকার্ড,০১টি পিকআপ এবং নগদ-৪৪,১০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।জব্দকৃত ও গ্রেফতারকৃতদেরকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »