মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২, ৭:৪৯ অপরাহ্ন

চাল,ডাল,তেল ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জনতার মুর্হুমুহু করতালির মধ্য দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার এখন ভাতে মারার জন্য একের পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করেছে। জনগনের প্রতি এই সরকারের কোন দয়াময়া নেই,তারা ফ্যাসিষ্ট।দেশের মানুষ আজ তেল,চিনি,চাল,ডাল কিনতে নিঃস্ব হয়ে যাচ্ছে।আর সরকার ব্যস্ত মেগা প্রকল্প নিয়ে। কারণ এই প্রকল্পের মাধ্যমে লুটপাট করা যায়।জনগন ও রাষ্ট্রের টাকা পাচার করা যায়।তিনি প্রশ্ন রেখে বলেন,দেশের জনগন যদি নাই বাঁচে তবে পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে কি হবে ? মানুষ বিহীন এই দেশে কারা চড়বে এই রেলে ?
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ূর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের পরিচালানায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু,আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব,শাহানা রহমান রানী,জাহিদুজ্জামান মনা, এ্যা.ড মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা,আব্দুল মজিদ বিশ্বাস,আলমগীর হোসেন আলম,সালাহউদ্দীন বুলবুল সিডল, আব্দুর রাজ্জাক,জিন্নাতুল হক, তহুরা খাতুন,কামরুন্নাহার লিজি, আব্দুল হামিদ,আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু,পলি খাতুন,নার্গিস সুলতানা দিবা, সৌমেনুজ্জামান সোমেন,মুশফিকুর রহমান মানিকসহ ৬ উপজেলার বিএনপি,শ্রমিকদল,কৃষকদল, সেচ্ছাসেবকদল,যুবদল ও ছাত্রদলের প্রমুখ নেতা বক্তব্য রাখেন।কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বাংলাদেশে এখন মোটা চাল ৪৮ টাকার উপরে।অথচ বিএনপির সময় মোটা চাল ছিল মাত্র ১৬ টাকা কেজি।তিনি বলেন জনগনকে বাঁচানোর কোন মাথা ব্যাথা নেই হাসিনা সরকারের।তারা জানে জনগনের ভোটে তারা নির্বাচিত হয়নি।রাতের বেলা প্রশাসনের লোকজন ভোট কেটে তাদের পাশ করিয়েছে। তিনি বলেন,শেখ হাসিনাকে তার দলের লোকজন গনতন্ত্রের মানষকন্যা হিসেবে ডাকে। কিন্তু দেশের কোথায় আজ গনতন্ত্র বিদ্যমান তা আ’লীগ প্রমান করুন। অমিত বলেন, তাদের ‘সোনার বাংলা’ আজ শ্বশানে পরিণত হচ্ছে। নিত্যপন্য কিনতে গিয়ে প্রতিদিন মানুষ ফকির হচ্ছেন।অমিত বলেন শেখ মুজিবের ডাকে নয় বরং শহীদ জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। এই জন্য আওয়ামীলীগে কোন মুক্তিযোদ্ধা নেই।নেই বীরপ্রতিক, বীরবিক্রম ও বীর শ্রেষ্ঠ।তিনি অভিযোগ করে বলেন,জনগনের দৃষ্টি সরানোর জন্য আওয়ামলীগের ল্যাবরোটরিতে শতভাগ পরীক্ষিত আমলাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।এই সিইসি বিতর্কিত ও আদালত কর্তৃক অবৈধ ঘোষিত।অথচ এমন একজন ব্যক্তিকে সিইসি বানিয়ে জনগনের দাবীর সাথে প্রতারণা করা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ফেরেস্তা দিয়ে নির্বাচন করালেও তা সুষ্ঠ হবে না বলে বিএনপির এই তরুন নেতা মনে করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »