বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৫৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।এসময় তার কাছ থেকে মোটা অংকের নগদ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছে লাঙ্গলবাধ বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী উজ্জল মন্ডল (৩৮)।সে বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকালে উপজেলার চর ধলহরাচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়দের তথ্যমতে জানা যায়,চর ধলহরাচন্দ্র গ্রামের আব্দুল ওহাব মন্ডলের ছেলে উজ্জল মন্ডল নিজের জমিতে ঘাস চাষ করে আসছিলো। প্রতিবেশী ইউনুস বিশ্বাস নামের এক ব্যক্তি প্রায়ই তার জমি থেকে চুরি করে ঘাস কেটে নিয়ে যায়।শনিবার ঘাস চুরি করার সময় জমির মালিক উজ্জল তাকে হাতেনাতে ধরে স্থানীয় মাতব্বরের কাছে অভিযোগ দেয়। অভিযোগ দেয়ায় অজিত বিশ্বাসের ছেলে ইউনুস বিশ্বাস ক্ষুব্ধ হয়।এক পর্যায়ে রবিবার সকালে উজ্জল মন্ডল নিজের শিশু কন্যাকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে লাঙ্গলবাধ বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ওৎ পেতে থাকা ইউনুস বিশ্বাস তার গতিরোধ করে। এসময় সে উজ্জল মন্ডলকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।স্থানীয়রা আহত উজ্জলকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে।আহতের পিতা আব্দুল ওহাব মন্ডল বলেন,তার ছেলে একজন ব্যবসায়ী।নগদ টাকা নিয়ে মোটর সাইকেলযোগে লাঙ্গলবাধ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলো।এসময় ইউনুস বিশ্বাস অতর্কিত হামলা করে উজ্জলকে পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে।এসময় উজ্জলের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবী করেন।ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »