বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক / ৩৭৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৯:০৩ অপরাহ্ন

ঝিনাইদহের সদর উপজেলায় আওলাদ হোসেন (৭০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। সোমবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আওলাদ ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নিহতের ভায়েরা মতলেবুর রহমান জানান,১০ কাঠা জমি নিয়ে বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী,শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সঙ্গে বিবাদ চলছিল আওলাদ হোসেনের।রোববার দুপুরের পর আওলাদ মাঠে কাজ করছিলেন।এসময় তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদাল দিয়ে পিটাতে থাকেন।এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই মুমূর্ষু অবস্থায় পরে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।তিনি আরো জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।হত্যাকারীদেরকে আটকে অভিযান চালানো হচ্ছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »