শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭:৩২ অপরাহ্ন

ঝিনাইদহে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১/০৩/২২ ইং) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় ইকিউএমএস ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।সভাপতিত্ব করেন ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ তালাত তাসনিম,ট্রাফিক বিভাগের ইনচার্জ সালাউদ্দিন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক,সমাজকর্মী,যুব৷ সংগঠন,মসজিদের ইমামসহ অনেকে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মাঠ পরিদর্শক স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রভাষক আব্দুল্লাহ আল নাঈম।সেসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশ্যে বক্তারা বলেন শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই শব্দদূষণ সহনীয় পর্যায় নেমে আসা সম্ভব।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »