শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে স্কুল ভবন থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৮:২৪ অপরাহ্ন

ঝিনাইদহে স্কুল ভবন থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯/০২/২২ ইং) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।এর আগে গত ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।তিন দিনের ব্যবধানে একই এলাকার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা থেকে লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকাবাসি শংকিত হয়ে পড়েছে।লাউদিয়া গ্রামের তৈয়ব আলী জানান,স্কুলমাঠে বাচ্চারা খেলা করছিল।এমন সময় পঁচা দুর্গন্ধ পায় তারা।দুর্গন্ধ কোথা থেকে আসছে উৎস খোঁজ করতে গিয়ে স্কুলের সিড়ির নিচে দেখতে পায় কম্বল প্যাচানো অবস্থায় কিছু একটা পড়ে আছে।কম্বলটা রক্তমাখা দেখে পুলিশে খবর দেওয়া হয়।স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় কম্বল দিয়ে প্যাঁচানো ছিল।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমদাদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান,দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়।সেই মৃতদেহটিও কম্বলে প্যাঁচানো ছিল। দুইটি মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »