বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৬:৪২ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রামে স্বামীর হাতে দুই সন্তানের জননী রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।নিহত রোজিনা যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাবুল মিয়ার কন্যা।দাম্পত্য কলহের জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।হত্যাকান্ডের পর থেকেই ঘাতক স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছে।খবরের সত্যতা নিশ্চিত করেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের চাঁদ রতনপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।এক পর্যায়ে বটির হাতল দিয়ে স্বামী মহিদুল ইসলাম স্ত্রীর মাথায় আঘাত করে।এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু ঘটে।শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনায় নিহত’র পিতা বাবুল মিয়া শুক্রবার দুপুরে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »