বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহে ০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৫:২৭ অপরাহ্ন

ঝিনাইদহ কোটচাঁদপুরে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‍্যাব-৬।

রোববার (০৯ জানুয়ারি ২০২২) র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন সলেমানপুর গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেতৃত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর থানাধীন সলেমানপুর জাবড়েখ্যাত হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মোঃ মহাসিন আলী এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার আড়শিংড়ী (পুকুরিয়া) গ্রামের মৃত- সলেমান মন্ডলের ছেলে মোঃ মিন্টু মন্ডল কে গ্রেফতার করা হয়।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতের নিকট হতে হতে ০৫ কেজি গাঁজা,০১টি মোবাইল ০২টি সিমকার্ড এবং নগদ ১০০০/-টাকা সহ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »