বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে ৬ কেজি রুপাসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক / ৩২১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৬:৩৪ অপরাহ্ন

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলী (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়।জব্দ করা হয় একটি ইজিবাইক। আটককৃত সুমন হোসেন চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে।তবে এ সময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এস আই সেলিম রেজা ও এ এস আই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়।সন্দেহ হলে বংকিরা গোবিন্দপুরের মাঠে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা। ডিবি পুলিশ দেখে ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়।এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ঝিনাইদহের বিভিন্ন এলাকা দিয়ে সোনা ও রুপার গহনা পাচার হচ্ছে বলে পুলিশ সুত্রে বলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »