বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৭:০২ অপরাহ্ন

৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঝিনাইদহ।আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা।মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম-গ্রামান্তরে।দিবসটি উপলক্ষে সোমাবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (এমপি)।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ,অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহম্মেদ, মনোয়ার হোসেন মালিতাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তারা,মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »