শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ৩০৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সালমান শাহ বাহিনীর প্রধান সালমানসহ তিনজনকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।

এ সময় সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রেজিস্টার্ড ক্যাম্পের এফ/৬ ব্লকে ওই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, হ্নীলা ইউপির দক্ষিণ লেদার সোনা মিয়ার ছেলে সালমান শাহ (২০), সি ব্লকের শেড-৮৮৫/২, এমআরসি-৩৫৬৫৫-এর দিল মোহাম্মদের ছেলে মো. শফি (১৯) ও ব্লক-ই, শেড-৯৭২/৩, এমআরসি-৪৮৬৮৮-এর করিম উল্লাহর ছেলে কাছিম ওরফে ফড়িঙ্গা (২০)।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »