শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩০৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ফাতেমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তাসংলগ্ন কালাপোলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (২৫) জেলার সদর উপজেলার রামহরিতালুক গ্রামের আবু জাহের সুমনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে জরুরি কাজে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের কালাপোল এলাকায় পৌঁছালে সোনাইমুড়ীমুখি একটি তেলবাহী ট্যাঙ্কারটি তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ওই গৃহবধূ পড়ে গিয়ে তেলবাহী ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি বলেন, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখে এবং ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »