শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩১১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন

নীলফামারীর সদর উপজেলায় দারোয়ানি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দারোয়ানি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- একই এলাকার রুমানা আক্তার ও সাহারা বেগম। হতাহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর থেকে চিলাহাটিগামী লোকাল ট্রেনটি দারোয়ানি রেলক্রসিংয়ে আসে। এ সময় যাত্রী নিয়ে ওই রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত হন।

এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »