বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ডিএনসিসির সব গাড়িতে সিসি ক্যামেরা, জিপিএস ট্র্যাকার বসছে

নিজস্ব প্রতিবেদক / ৩৪৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৭:৩৬ অপরাহ্ন

সম্প্রতি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে সংস্থাটি দুটির ট্রাকের চাপায় দুইজন নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব গাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জিপিএস ট্র্যাকার লাগানো হবে।

মঙ্গলবার দুপুরে ডিএনসিসির সভাকক্ষে চালকদের সঙ্গে আলোচনা সভায় মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।সভায় চালকদের বিভিন্ন নির্দেশনা দেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, নিজে বাসায় শুয়ে-বসে থেকে বদলি চালক দিয়ে গাড়ি চালানো যাবে না।এর প্রমাণ পাওয়া গেলে চাকরিচ্যুত করা হবে। সব গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো হবে। প্রতিটি গাড়ি কোথায় যায়, কখন বের হয়- সবকিছুর রেকর্ড রাখা হবে। এসব নির্দেশনা না মানলে বিদায় দেওয়া হবে।

ডিএনসিসির সব গাড়ির বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন ও নিয়মিত ফিটনেস পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন মেয়র।

বিআরটিএতে ডিএনসিসির চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র।

মেয়র আতিক আরও বলেন, বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে না।তবে জরুরি প্রয়োজনে কিছু গাড়ি চলবে।প্রত্যেক চালকের লাইসেন্স থাকতে হবে এবং সেটা সঙ্গে রাখতে হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »