মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ডিবি পুলিশের অভিযানে ২১ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৩৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৫:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে ২১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল শুক্রবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এর মধ্যে মহানগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকা থেকে ১০ জন এবং দামকুড়া থানার শিতলাই ভাঙড়িপাড়া এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।

ভুগরইল থেকে গ্রেফতারকৃতরা হলেন- মাহাবুব আলম (৩৭), ডলার হোসেন (৩৬), শহিদুল ইসলাম (৩৬), মো. রনি (৩৫), আহম্মেদ হোসেন (৩৩), রেহান আলী (৩০), মানিক আহমেদ (৩১), আবু রায়হান (২৫), রুবেল হাসান (২৫) ও শফিকুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে জুয়া খেলার তিন সেট তাস ও ১৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

শিতলাই ভাঙড়িপাড়া থেকে গ্রেফতার ১১ জন হলেন- সালেক উদ্দিন (৫০), সদল আলী (৪০), সালাম হোসেন (৫০), তোতা মিয়া (৪০), ফিরোজ আলী (৩৭), মঞ্জুর আলী (৩৫), খাইরুল ইসলাম (৩৫), মেসের আলী (৩১), সোহেল রানা (৩২), ওয়াসিম আলী (৩৫), এবং মুক্তার আলী (৩৫)। তাদের কাছ থেকে তিন সেট তাস ও ৬ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে।

মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »