বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ডেকে নিয়ে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক / ২৮০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

কলেজ শিক্ষকের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে ডেকে নিয়ে হামলা চালিয়ে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরপুরে ঘটে এ হামলার ঘটনা।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনার খবর ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দেয় উত্তেজনা। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই ফোয়াদ হাসানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ ব্যাপারে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান, তিনি বিকাল ৫টার দিকে মিরপুর বাজারে একটি দোকান থেকে কাপড় কিনে বের হন। এ সময় স্থানীয় যশপাল প্রকাশিত চারগাঁও গ্রামের লকুচ মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী হিরন মিয়া (২৪) তাকে একটি ড্রেন দেখানোর কথা বলে জনৈক মনির মিয়ার স্যানেটারি কারখানার পাশে নির্জন স্থানে নিয়ে যায়।

তিনি জানান, সেখানে যাওয়া মাত্রই হিরনের অপর সহযোগী চারগাঁও গ্রামের খুর্শেদ মিয়ার পুত্র স্থানীয় ছাত্রলীগ নেতা রায়হানসহ (২২) কতিপয় যুবক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

উপজেলা চেয়ারম্যান বলেন, বিশেষ একটি মহলের ইন্ধনে তাকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »