বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঢাকা কলেজের মেধাবী ছাত্র ঝিনাইদহের অনিককে বাঁচাতে এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২, ৭:২১ অপরাহ্ন

ঢাকা কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অনিক মেহমুদের জীবন থমকে গেছে হজকিন লিম্ফোমা ক্যান্সারে। যদিও অনিককে বাঁচানোর চেষ্টায় কমতি রাখেনি তার পরিবার। মধ্যবিত্ত পরিবারটি ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে নিঃস্ব হয়ে পড়েছে। ব্যয়বহুল চিকিৎসা চালাতে ইতোমধ্যে অনিকের পরিবারের ব্যায় হয়েছে ১৫ লাখ টাকা। সবশেষ বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন। তবেই বাঁচবে অনিক। এজন্য প্রয়োজন আরও ১৫ লাখ টাকা যা মধ্যবিত্ত পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব।পারিবারিক সূত্রে জানা গেছে,ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ার শরিফুল ইসলামের ছেলে অনিক মেহমুদ ২০১৭ সাল থেকে হজকিন লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত।জেলা শহরের কাঞ্চননগর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৬ সালে এসএসসিতে জিপিএ-৫ পায় অনিক। এইচএসসি পাস করার পর ঢাকা কলেজে ভ‚গোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন।এরপরই ক্যান্সার ধরা পড়ে অনিকের। অনিকের বাবা শরিফুল ইসলাম জানান,চার বছর ধরে হজকিন লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত তার আদরের ধন।ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে রোগ নির্ণয়ের পর চিকিৎসা শুরু করা হয় অনিকের। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন।এ জন্য ব্যায় হবে ১৫ লাখ টাকা। বর্তমান অনিক ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ছেলের চিকিৎসায় অনিকের পিতা আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করেছেন। আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাব নং ১০০১২৭১৯৭৮০১ (জনতা ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা),বিকাশ অ্যাকাউন্ট ০১৭৭৬৫৫৩৬৬৩। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৪৪৯৬৯৩২৯ এই নম্বরে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »