বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ঢামেকে ময়লার স্তূপে মিলল নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়লার স্তূপ থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

চিকিৎসকরা বলছেন, নবজাতকটি মাতৃগর্ভে আট মাস ছিল এবং এক থেকে দুদিন আগে জন্ম হয়।

শাহবাগ থানার এসআই রয়েল জানান, শনিবার সকাল ৯টায় ৯৯৯-এ খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটের কাছে যাই। সেখানে মসজিদের পাশে ময়লার স্তূপে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় মৃত কন্যা নবজাতককে উদ্ধার করা হয়। কেউ তাকে এখানে ফেলে যায়।

বেলা পৌনে ১১টায় ঢামেকের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নবজাতকটিকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »