শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

তাপমাত্রা বাড়লেও দিনাজপুরে কমেনি শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক / ২৯৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছেন না। হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ।

বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

পথচারীরা জানান, সকালে ঠাণ্ডা বেশি লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা শীত কমছে। রোদের কারণে শীতটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।

এর আগে বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৪-৬ কিলোমিটার।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »