বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

তামিম-লিটনের পর সাকিব-ইয়াসির, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৩৩৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৮:৫০ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহের পথে আছে বাংলাদেশ।

ম্যাচটিতে ওপেনিং জুটিতে ৯৫ রানের জুটি গড়েন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এ দুইজনের বিদায়ের পর চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। তারা দুইজন মিলে ১১৫ রানের জুটি গড়েন।

আর দুই জুটিতেই এখন বড় রান করার পথে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটিতে দুর্দান্ত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তিনি আউট হওয়ার আগে করেন ৭৭ রান। অন্যদিকে ইয়াসির করেন ৫০। ওপেনার লিটনও ৫০ রান করেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২৪ রান তুলে নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। পাশ থেকে তাকে সঙ্গ দেন ইয়াসির আলী।

সাকিব হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর হাফসেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন ইয়াসিরও।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ।

এদিকে শুক্রবারের ম্যাচটির আগে ওয়ানডেতে টানা চারটি ম্যাচে ভালো খেলেতে পারেননি সাকিব। তুলে নিতে পারেননি কোনো হাফসেঞ্চুরি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ অপেক্ষা ফুরালো সাকিবের।

সাকিব শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে হাফসেঞ্চুরি করার আগে ওয়ানডেতে সর্বশেষ ৫০ বা তার বেশি রান করেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »