বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

তুলে এনে লুকিয়ে রেখেও কিশোরীকে বিয়ে করতে পারল না যুবক

নিজস্ব প্রতিবেদক / ২৯৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৭:২৩ অপরাহ্ন

ভোলা থেকে এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে আসে নাইমুল নামে এক যুবক। ওই কিশোরীকে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামে লুকিয়ে রাখে। পরে সেখানেই বিয়ে করার তোড়জোড় শুরু হয়।

তবে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৭ বছর বয়সী ওই কিশোরী।

মঙ্গলবার বিকালে উপজেলার সাংগর গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন।

জানা গেছে, গত শুক্রবার ভোলার বেতোরিয়া থেকে অপ্রাপ্তবয়স্ক এই মেয়েকে জোর করে তুলে নিয়ে আসে নাইমুল। এরপর রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে মেয়েটিকে লুকিয়ে রেখে তাকে বিয়ে করতে চাপ প্রয়োগ করে।

মঙ্গলবার উপজেলার সাংগর গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে মো. নাইমুল হাওলাদারকে আটক করে পুলিশ। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত নাইমুলকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

নাইমুল উপজেলা সদর ইউনিয়নের আলগী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন জানান, বাল্যবিয়ের খবর পেয়ে মঙ্গলবার উপজেলার সাংগর গ্রামে অভিযান চালানো হয়। বিয়ের অনুষ্ঠান থেকে মো. নাইমুল হাওলাদারকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »