বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

তেল কম দেওয়ায় ৩ পেট্রোল পাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৪১২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে তেল কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় একটি এবং পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় দুটি পেট্রোল পাম্পে আদালত পরিচালনা করে।

এ সময় আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আনিসুর রহমান ও রায়পুর থানা পুলিশ।

জরিমানা করা তেলের পাম্পগুলো হলো- রায়পুর বাসটার্মিনাল এলাকায় হাজি আলী আকবর ও পাটোয়ারী ফিলিং স্টেশন এবং বাসাবাড়িবাজার এলাকায় রৌশন আরা ফিলিং স্টেশন।

ইউএনও সাবরীন চৌধুরী যুগান্তরকে বলেন, ২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তিনটি পেট্রোল পাম্পকে পৃথক মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »