বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দিনাজপুরে অবশেষে দেখা মিলল সূর্যের

নিজস্ব প্রতিবেদক / ৩১৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন

উত্তরের জেলা দিনাজপুরের হিলিসহ বিভিন্ন উপজেলায় অবশেষে সূর্যের দেখা মিলেছে। কুয়াশামুক্ত হয়ে ঝলমলে রোদ উঠেছে; তবে কমেছে তাপমাত্রা।

হিলিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঝলমলে রোদ ওঠে।

গত কয়েক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কম তাপমাত্রার কারণে বেকায়দায় পড়েছেন শ্রমজীবীরা। খুব ভোরে কাজের সন্ধানে বের হয়ে এসব মানুষ অনেক কষ্টের মধ্যে পড়ছেন।

এ ছাড়া নিম্ন আয়ের সাধারণ মানুষ গরম পোশাকের অভাবে শীত নিবারণ করতে পারছেন না। শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ আরও কষ্টের মধ্যে রয়েছেন।

দিনাজপুর জেলার আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার। আকাশ মেঘমুক্ত থাকলে তাপমাত্রা কমে। আর তাপমাত্রা কমলে শীতও বাড়বে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »