বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দিনাজপুরে পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ

নিজস্ব প্রতিবেদক / ৩৩১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১১:১০ পূর্বাহ্ন

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুর থেকে মিরাজ (৪০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের পাশের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ দিনাজপুর পৌরসভার বালুয়াডাঙ্গা (পশ্চিম হটাৎপাড়া) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পুলিশকে খবর দিলে রাতে বিরল ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »