শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৫০৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৭:৩৭ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এক শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে মহানগরীর শাহমখদুম থানায় মামলাটি দায়ের করেছেন।

আসামির নাম আব্দুল মান্নান (৬০)। বাড়ি নগরীর দুরুলের মোড় চকপাড়া এলাকায়। রোববার বিকালে মান্নান দুই শিশুকে বলাৎকার করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, মান্নানের এলাকায় ইজারা নেওয়া আমবাগান আছে। দুই শিশু বিকালে বাগানে খেলছিল। তখন বৃষ্টি এলে শিশুরা বাগানে মান্নানের মাচায় গিয়ে আশ্রয় নেয়। তখন মান্নান নিমকি খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের বলাৎকার করেন। এরপর দুই শিশুকে ২০ টাকা দিয়ে পাঠিয়ে দেন। ঘটনা কাউকে বলতেও নিষেধ করে দেন। তবে শিশুরা বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানিয়ে দেয়।

এদিকে এ ঘটনায় এলাকায় হট্টগোল শুরু হলে মান্নান পালিয়ে যান। পরে রাতেই এক শিশুর বাবা থানায় এসে মান্নানের বিরুদ্ধে মামলা করেন।

ওসি জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই তাকে আটক করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »