সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

দেশে সুশাসন বলতে কিছু নেই: এমপি আদেল

নিজস্ব প্রতিবেদক / ৩২৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৬:৩৪ অপরাহ্ন

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সুশাসন ছিল। বিচারহীনতা ও দুর্নীতি ছিল না। এখন দেশে সুশাসন বলতে কিছু নেই। দুর্নীতিতে ভরে গেছে ও অন্যায়-অত্যাচার চলছে। এজন্য মানুষ জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় দেখতে চায়।

মঙ্গলবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাসস্ট্যান্ডে ইউপি নির্বাচনী বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসান আদেলুর রহমান আদেল বলেন, পল্লীবন্ধুর শাসন আমল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে। দেশের রাজনীতিতে জাতীয় পার্টি এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জাতীয় পার্টির সমর্থন ছাড়া সরকার গঠন করা সম্ভব হয় নাই। তাই লাঙ্গলের সমর্থকদের ছোট করে দেখবেন না।

পরিশেষে তিনি মাগুড়া ইউপি নির্বাচনে লাঙ্গলের প্রার্থী আখতারুজ্জামান মিঠুকে জয়যুক্ত করার জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানান। ২৮ তারিখ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের প্রতিটি ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সেক্রেটারি মোশারফ হোসেন চিলু ও যুবসংহতির সদস্য সচিব নিয়ামুল হক সম্রাট প্রমুখ।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »