বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দৌলতপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৮৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৫:২৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডী ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

খলিশাকুন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল বিশ্বাস জানিয়েছেন, তিনি বিষয়টি জেনে লাশটির পরিচয় জানতে সহযোগিতা করবেন।

খলিশাকুন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেদ আলী জানান, পিপুলবাড়ীয়া – বালিডাঙ্গা মাঠ থেকে একজন অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ( সোমবার দুপুর তিনটা পর্যন্ত) লাশের পরিচয় পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »