বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দৌলতপুরে গাঁজা সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৫৯৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৯:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের পৃথক দুইটি অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ ৷

শুক্রবার সকাল ৭ টার সময় উপজেলার ডাংমড়কা এলাকা থেকে ৩ কেজি গাজাসহ কুরবান হোসেন (৪০) কে আটক করে পুলিশ।

পরে সকাল ৯ টার সময় উপজেলার দিঘলকান্দি এলাকার বাইনি মোড় থেকে ৫০০ গ্রাম গাজাসহ উসমান গনি (২৪) কে আটক করে পুলিশ ৷

আটককৃত আসামীরা হলো উপজেলার চাইডুবা পাড়ার মৃত রজিমুদ্দিন মন্ডলের ছেলে কুরবান হোসেন(৪০) অপর আসামি একই উপজেলার কল্যানপুর গ্রামের জামাল মন্ডলের ছেলে উসমান গনি (২৪)। এসব তথ্য নিশ্চিত করেছে ওসি দৌলতপুর কুষ্টিয়ার ফেইসবুক পেজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পৃথক দুটি অভিযানে উপজেলার ডাংমড়কা ও দিঘলকান্দি থেকে ২ জনকে সাড়ে ৩ কেজি গাজা সহ আটক করা হয় ৷ পরে থানায় দুজনের নামে মাদক আইনে মামলা হয়েছে৷


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »