শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দৌলতপুরে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ৩৪১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজন শনিবার বিকাল ৪ টার সময় এরশাদ সরকারের শাসনামলে সফল খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শুরু হয়। এছাড়াও বিকাল ৪ টার সময় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয় কেক কাটা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল, উপজেলা আহ্বায়ক আব্দুর সাত্তার, সদস্য সচিব নাজমুল হুদা, দেলুয়ার হোসেন,সাধারন সম্পাদক নুরুন নবী, ঝন্টু আলী, আতাউল গনি, ইউসুফ আবু জাফর পাপ্পু,উমর ফারুক, জোরিফ, নাজমুল হুদা সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ।
কেক কাটা শেষে হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শাহরিয়ার জামিল জুয়েল সংক্ষিপ্ত বক্তব্যে দাবি করেন, জাতীয় পার্টি জনগণের পার্টি এরশাদ সরকার মাটি ও মানুষের জন্য কাজ করে গেছে তাই পল্লীবন্ধু উপাধিতে ভূষিত হয়েছে। আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ কৃষকের উন্নয়ন ছাড়া কখনই আমাদের উন্নয়ন সম্ভব নয়। তাই জাতীয় পার্টির শাসনামলে কৃষকের উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং বাস্তবায়ন করা হয়েছিল। এবং জাতীয় পার্টির শাসনামলে কোন এমপি মন্ত্রী কোন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল না এখন পর্যন্ত জাতীয় পার্টির কোন এমপি মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত না তাই আপনারা আসুন আবার জাতীয় পার্টিকে ভোট দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন বুঝে নিন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »