বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দৌলতপুরে ফেনসিডিল ও মাইক্রোবাস সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৩৩৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩৯ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাস সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার ধর্মদহ গ্রামের নজির আলীর ছেলে সাইদুল (২৭) ও মেহেরপুর জেলার গাংনী থানার কল্যাণপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে লিটন আলী (২৬)।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঢাকা মেট্রো ছ ১১-১০৬৮ নম্বরের একটি মাইক্রোবাসে করে ফেনসিডিল নিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ৯ টার দিকে উপজেলা বাজার সংলগ্ন স্বরুপপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাস সহ তাদের আটক করেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান জানান, ১৩৯ বোতল ফেন্সিডিল ও মাইক্রোসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »