শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

দৌলতপুরে শহীদ ইয়াকুব আলীসহ ৫ জাসদ নেতার ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৬:২০ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ইয়াকুব আলীসহ ৫ জাসদ নেতার ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার(১৬ ফেব্রুয়ারিতে) সকাল সাড়ে ৯টার সময় ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট এর সভাপতি শরিফুল কবির স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৫কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আ:কা:ম: সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ফিলিপনগর মরিচা কলেজের সভাপতি ইলিয়াস হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শহীদ ইয়াকুব আলীর সন্তান ইউসুফ আলী রুশো।

উল্লেখ্য ১৯৯৯ সালের এ দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতা করার সময় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।
অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »