বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

দৌলতপুর ইউএনও’র ফোন নম্বর হ্যাক করে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৪০৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন

খোদ ইউএনও’র সরকারি নম্বর হ্যাক করে প্রতারণার অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে সতর্কবার্তা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার জানানো হয়– একটি প্রতারক চক্র দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাচ্ছে। এ ধরনের কোন কল পেলে অতিসত্তর স্থানীয় অাইন শৃঙ্খলা বাহিনীকে জানান। অনুগ্রহ করে প্রতারিত হবেন না।

এ প্রসঙ্গে ইউএনও আব্দুল জব্বার জানান, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে এমন ঘটনা ঘটানো হয়েছে। উত্তরবঙ্গে অভিযুক্ত একজন আটকও হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। নতুন করে অভিযোগ আসেনি। আমার সরকারি নম্বরটি থেকে এমন প্রতারণার অভিযোগ পেয়েছি। অপরধীকে সনাক্তের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগাচ্ছি।

এমন ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ফোনকল প্রতারণা থেকে সাবধান থাকতে অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »