বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৯৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯:০৬ অপরাহ্ন

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া মাসুদ রানা (১০) নামে এক শিশুর মরদেহ দুই ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হরিপুর গড়াই নদীতে এঘটনা ঘটে। মাসুদ রানা সদরের কবুরহাট এলাকার সৌদি প্রবাসী মুতালেব হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান,মঙ্গলবার দুপুর ১টার দিকে হরিপুর এলাকার নানা বাড়িতে বেড়াতে এসে গড়াই নদীতে গোসল করতে নামে মাসুদ রানা। গোসল করতে নেমে গড়াই নদীর খনন করা অংশে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে আশেপাশের লোকজন ছুটে আসে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তাঁরা কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার অভিযান চালায়
ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের কার্যক্রমে ব্যর্থ হওয়ায় খুলনা ডুবুরে দলকে খবর দিলে তারা বিকেলে পুনরায় উদ্ধার কাজ শুরু করলে দুই ঘন্টার প্রচেষ্টার পর নদী থেকে শিশু মাসুদ রানা মরদেহটি উদ্ধার করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আলম আলী জানান, ২ঘণ্টার প্রচেষ্টায় মাসুদ রানার মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হওয়ায়
খুলনা থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা এসে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন মরদেহটি মডেল থানায় হস্তান্তর করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »